তাইজুলের ৫ উইকেট, ৪৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতার পর বোলিংয়েও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। গতকাল হতাশার দিন কাটানোর পর আজ সকালে নাহিদ রানা-তাইজুলের জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল সফরকারীরা।

শেষ পর্যন্ত ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামাতে ২১১ রান করে টার্গেট দিতে হবে বাংলাদেশের।

লঙ্কান ব্যাটারদের দাপটের মিছিলে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ফাইফারের কীর্তি গড়লেন টাইগার এই স্পিনার।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধইমরান খানকে সরাতে ‘মাইনাস ওয়ান ফরমুলা’, নিজ দলের ভেতরেও ষড়যন্ত্র
পরবর্তী নিবন্ধযান্ত্রিক ত্রুটি, ১৫৪ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান