নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাব কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ পড়েছে।
রাজধানীর মগবাজারের বাসিন্দা হুমায়ুন ফরিদ বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আস পাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।


