ঢাকা মহানগরীর ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। প্রতীক নিতে প্রার্থী নিজে বা মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। তবে এক্ষেত্রে একজন প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ৩ জন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের অনুমতি পাবেন।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। প্রতীক বিতরণ হবে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসের সভাকক্ষে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-৪ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে সকাল ৯টায়। ঢাকা-৫ আসনের জন্য প্রতীক বরাদ্দের সময় সকাল ৯টা ৩০ মিনিট। ঢাকা-৬ আসনের প্রতীক বিতরণ শুরু হবে সকাল ১০টায়। ঢাকা-৭ আসনে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। ঢাকা-৮ আসনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টায়। ঢাকা-৯ আসনের প্রতীক বিতরণ হবে সকাল ১১টা ৩০ মিনিটে।

ঢাকা-১০ আসনের প্রতীক বরাদ্দ কার্যক্রম দুপুর ১২টায় এবং ঢাকা-১১ আসনের জন্য দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা-১২ আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হবে দুপুর ১টায়। এছাড়া ঢাকা-১৪ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে দুপুর ১টা ৩০ মিনিটে। ঢাকা-১৬ আসনের জন্য সময় দুপুর ২টায়। ঢাকা-১৭ আসনের প্রতীক বিতরণ কার্যক্রম শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঢাকা-১৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে বিকেল ৩টায়। এই আসনের ১টি মনোনয়ন আগেই স্থগিত ঘোষণা করা হয়েছে, তবে বাকি বৈধ প্রার্থীরা প্রতীক গ্রহণে অংশ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধপাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ
পরবর্তী নিবন্ধইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল