টিপু -প্রীতি হত্যার ঘটনায় শুটার মাসুম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার মূল শুটারের নাম মাসুম মো. ওরফে আকাশ।

রোববার (২৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত টিপু-প্রীতি হত্যাকাণ্ডের মামলার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, টিপু ও প্রীতি হত্যায় গ্রেফতার মাসুম আরও একাধিক মামলার আসামি। এই হত্যাকাণ্ডে তার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ঢাকা শহরে অনেক দিন পর এমন শুটিং মিশনে হত্যা করা হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে।

গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার আগেরদিন তিনি মোটরসাইকেল ও একটি পিস্তল নেয়। এজিবি কলোনীতে টার্গেট করে হত্যা করতে। কিন্তু সেদিন না পেরে পরদিন গুলি করে হত্যা করে।

পূর্ববর্তী নিবন্ধকাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ উন্নয়নের সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে: প্রতিমন্ত্রী