জামালপুরে অটোরিকশা পিকআপভ্যানের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি,

জামালপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপভ্যানের ধাক্কায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। তবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধভারতের সংসদ অধিবেশনে হামলার ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার
পরবর্তী নিবন্ধটস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ