জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।তিনি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন। গ্যারান্টি দিতে পারি, কোনো বে-আইনি নির্দেশনা আমরা দেবো না।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক আলোচনা সভা শেষে এসব বলেন তিনি।সিইসি বলেন, আমাদের কমিটমেন্টে কোনো ঘাটতি নেই। নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। আমি গ্যারান্টি দিতে পারি। তারাও (পুলিশ) ওয়াদা করেছেন যে, তারা একটি সুন্দর, ক্রেডিবল নির্বাচন করার জন্য কাজ করবেন।

সিইসি বলেন, আমরা অতি শিগগির স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের মূলত পুলিশের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত হবেন, অথচ আগে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমের বিষয়ে প্রশিক্ষণ নেননি, তাদের যথা শিগগির প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমি তাকে (আইজিপি) অনুরোধ করেছিলাম। আইজিপি প্রায় দুই সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম শুরু করেছেন। আজ সেটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা। আমরা জাতীয় নির্বাচন যেভাবে করেছি, যত সুন্দরভাবে করেছি, একইভাবে অন্তত একই মানে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চাই। একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন যেন আমরা করতে পারি, সেজন্য পুলিশের সহায়তা চেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নির্বাচন কমিশনকে সহায়তা করার বিষয়ে পূর্ণ কমিটমেন্ট রয়েছে।বিজ্ঞাপন

এ এম এম নাসির উদ্দীন বলেন, আমাদের যেমন সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার, তেমনি তাদেরও (পুলিশ) আমাদের সহায়তা করা এবং সুন্দর একটি নির্বাচন করার ক্ষেত্রে আইনি দায়িত্ব রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবারও দুর্গাপূজায় ইলিশ চেয়ে ভারতের চিঠি
পরবর্তী নিবন্ধমাদককারবারির তালিকা করেন, ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু