জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

গত বুধবার জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলমসহ মহাব্যবস্থাপকেরা এবং সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, অটো চালান, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেওয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
পরবর্তী নিবন্ধএকদিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক, ৩ দিন মোটরসাইকেল