
নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক পিএলসি‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে
৩০ অক্টোবর বৃহস্পতিবার ব্যাংকের প্রধান র্কাযালয়ে অ্যাসেট-লায়াবিলিটি
ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের
উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ নজরুল ইসলাম ও মোঃ
আশরাফুল আলমসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ
উপস্থিত ছিলেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান র্বতমান
অবস্থার আলোকে র্কমকৌশল র্নিধারণ করে স্বল্প সুদের আমানত, অটো চালান,
ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ
আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে র্নিদেশনা প্রদান করেন।


