জনগণ ধানের শীষের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে সংসদেপাঠাবেন দেশ ও জাতীর উন্নয়ন জন্য : সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ ধানের শীষের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন
দেশও জাতীর উন্নয়ন জন্য প্রার্থী নাম ঘোষণা করার পর থেকেই এলাকায় ধানের শীষের পক্ষে বিপুল
উৎসাহ-উদ্দীপনা এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। আপনারা আমাকে বিজয়ী করলে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে
এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

” বিএনপি ক্ষমতায় এলে জনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণ হবে “নির্বাচিত হলে বিএনপি ঘোষিত ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা- আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন করব, ইনশাল্লাহ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন উপলক্ষে মুকসুদপুর উপজেলার রাঘদীর মোল্লাদী বাজারে অনুষ্ঠিত রাঘদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির গোপালগঞ্জ- ০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্যে তিনি এ কথা বলেন।
,
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক
তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস,
সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির
সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম
সাহিদ, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক
ইকরাম হোসেন উপজেলা, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চাইল সরকার
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে তারুণ্যের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান