চাঁদপুরে জনতা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোমবার জনতা ব্যাংক পিএলসি’র চাঁদপুর এরিয়ার অর্ধবার্ষিক ব্যবসায়িক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ও নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী।

চাঁদপুর এরিয়া অফিসের জিজিএম জি. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এরিয়া অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। একই দিনে শাখা ব্যবস্থাপকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়।

এছাড়া চাঁদপুর কো-অপারেটিভ শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মজিবর রহমান।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা নয়, পলাতক আসামি ‘ভোটে অযোগ্য’