চট্টগ্রামে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি-র অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে শনিবার (২৫ এপ্রিল) ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৬ এলজিইডি ভবন, মুরাদপুর, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ রায় ও মো: মোমতাজ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক সকল সূচকে সার্বিক পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান। এসময়ে তিনি ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার ও ঋণস্থিতি বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি এবং অবলোপনকৃত ঋণ আদায় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসরকারকে ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়ার তথ্য সঠিক নয়: গভর্নর
পরবর্তী নিবন্ধ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন