দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জ০১ ( মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে,দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে ”সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মুকসুদপুরের বাঁশবাড়িয়ায় উপজেলা ও ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-
সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্য বলেন ।
তিনি আরো বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।“আমাকে প্রার্থী মনোনয়ন দেওয়ার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আমরা দৃঢ়ভাবেবিশ্বাস করি আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতী কে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন। নির্বাচিত হলে ৩১ দফার এর আগে সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম সাহিদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন,প্রমুখ।
উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রূপালতা মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির মহিলা সম্পাদক ফারজানা মাহবুব,পৌর মহিলা দলের সভাপতি নিশাত জাহান,মহিলা নেত্রী মুক্তা খানম,ফারজানা নিপা প্রমুখ ।


