দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, নির্বাচনী এলাকা ২১৫, গোপালগঞ্জ -০১আসন
(মুকসুদপুর-কাশিয়ানী ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী
কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে
নির্বাচনী এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও ভোট
প্রার্থনা শুরু করেছেন।
এ সময় তিনি আইবি বাজার, কৃষ্ণাদিয়া বাজার, জানবাগ বাজারসহ বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।“মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ–উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে গণসংযোগে নানা শ্রেণী–পেশার মানুষের সঙ্গে কথা বলেন ।
আমরা দৃঢ়ভাবে আশাবাদী, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা– আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।” কৃষ্ণাদিয়া বাজার জামেমসজিদে মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন।
জুম্মার নামাজে শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান আপনাদের এলাকার উন্নয়নের সার্থে ধানের শিষের প্রতিকে ভোট দিবেন।গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ
সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, বিএনপি নেতা সোয়েবুর রহমান সালমিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি ফিরোজ মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন মুন্সী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর মহিলা দলের আহ্বায়ক নিশাত জাহান, মহিলা নেত্রী মুক্তা খানম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর প্রমুখ


