গণভোট অধ‍্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

গণভোট অধ‍্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকের বিষয়ে বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপ্লট বরাদ্দে দুর্নীতি: শেখ রেহানার মামলার রায় ১ ডিসেম্বর