খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএর বিশেষ দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার বাদ আসর জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নামাজ ঘরে অনুষ্ঠিত
দোয়া মাহফিলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা
পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহী এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী
কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা,
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই যোদ্ধাদের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে
পরবর্তী নিবন্ধআরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও