দেলোয়ার হোসেন, (মুকসুদপুর) গোপালগঞ্জ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
গোপালগঞ্জের মুকসুদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা বিএনপি ও
পৌর বিএনপির তার অঙ্গসহযোগী সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মুকসুদপুর বিএনপির কার্যলয় মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক
তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস,
সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি সামছু মিয়া ,মো.
রুস্ম মাল্যা,। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির
সাংগঠনিক সম্পাদক ইকরাম হাসেন,দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব,প্রমুখ।আলোচনা শেষে বেগম খালেদা
জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির নেতা
মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া ।


