কুমিল্লায় পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৭ কোটি ৩৮ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর কুমিল্লা
জেলার বীমা গ্রাহকের বীমা দাবীর ৭ কোটি ৩৮ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা
সভা কুমিল্লা কোম্পানীর নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স
ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার
হোসেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমডি মোঃ কামাল হোসেন
মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া,
নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, সাজ্জাদ মাহমুদ কিশোর ও মোঃ
সোলায়মান হোসেন সোহাগ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভাপতিত্ব করেন কোম্পানীর আইন উপদেষ্টা এডভোকেট দাউদ আহম্মেদ ছবির
ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্প ইনচার্জ মোঃ আহসানুল ইসলাম ও মোঃ
কামরুজ্জামান। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা
যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষাথীদের অংশ গ্রহনে মহড়া
পরবর্তী নিবন্ধবরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক