কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জামিনে কারাগার থেকে বের হন।

এরআগে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট রুম ডিজিটালাইজড: ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা যাবে
পরবর্তী নিবন্ধগাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের