প্রেস বিজ্ঞপ্তি

দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় আবারো দেশের সেরা
রেফ্রিজারেটর, এসি (এয়ারকন্ডিশনার) ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন
করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। ৩টি ক্যাটাগরিতে
ওয়ালটন পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব
বাংলাদেশ’ এর সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও
টেলিভিশন। এই নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টিভি টানা ৩ বার
এবং এসি পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেলো।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে
আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’ এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে
ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা
প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ
বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো.
তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল
হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ
প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় দেশজুড়ে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক,
ডিলারসহ প্রতিষ্ঠানে কর্মরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা
জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।


