ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দলগুলো উত্তীর্ণ হয়েছে। এবার এই ১৬টি দলগুলোকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।

বিস্তারিত আসছে….

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে অধিকাংশ ভোট পাবে বিএনপি: তারেক রহমান
পরবর্তী নিবন্ধক্যাম্পাস সীমানায় থাকা খামার কার্যালয় দখল করে হল ঘোষণা