ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।

হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।

পূর্ববর্তী নিবন্ধসোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা
পরবর্তী নিবন্ধসাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ