ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় পদত্যাগের

ইশরাকের পদত্যাগের পেছনে রয়েছে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার অংশ নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক। গত শনিবার (১৭ অক্টোবর) ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

ঘটনার পরদিন রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইশরাকের আলোচনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। তবে সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক নিজের সিদ্ধান্তকে স্বেচ্ছায় নেওয়া পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।

ইশরাক বলেন, মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য ছিল মাদক নির্মূল করা। কিন্তু অভিযান নিয়ে বিতর্কের কারণে সরকারের কর্মকাণ্ড আড়ালে পড়ে যাচ্ছে এবং দল বিব্রত হচ্ছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন
পরবর্তী নিবন্ধসব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী