ইরানি জাহাজ অবরোধের কাছে এলেই ধ্বংস হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনীর অধিকাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তার কথায়, ইরানের বহু জাহাজ এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে’ চলে গেছে।

তিনি উল্লেখ করেন, এখনো কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী ছোট আক্রমণাত্মক জাহাজ রয়েছে, যেগুলো আগে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।’

তিনি আরও বলেন, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে দ্রুত ও কঠোর পদ্ধতিতে অভিযান চালানো হয়, একই ধরনের কৌশল ব্যবহার করা হবে।

এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে ইরানি বন্দরগামী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং সংঘাত নতুন মাত্রা পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু
পরবর্তী নিবন্ধইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র