স্পোর্টস ডেস্ক
টেস্টে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল।
এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আয়ারল্যান্ড আগে ব্যাট করবে।
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সাক্ষাত হয়েছিল ২০২৩ সালের মার্চে এই চট্টগ্রামেই। সে ম্যাচে হেরেছিল টাইগাররা। তবে সবশেষ পাঁচ লড়াইয়ে ওই একটিই জয় আইরিশদের, বাংলাদেশ জিতেছে ৩টিতে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক-উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।


