আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ ভারতের কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না তিনি। আজও (শনিবার) আশা জাগিয়ে আক্ষেপ নিয়ে ফিরলেন। মুমিনুল ৮৭ রানে আউট হতেই ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে তারা ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে।

এক বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টের ১৯ ইনিংসে ব্যাট করেছেন মুমিনুল। এই সময়ের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ৮৭ রানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাবেক এই টাইগার অধিনায়ককে। এ ছাড়া মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরিখরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার। ইনিংস ঘোষণার সময় ৫৩ রানে অপরাজিত ছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ওষুধ কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলারের ক্লাবে লিলি
পরবর্তী নিবন্ধদেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে