আমাদের সেনারা এখন ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমাদের সেনারা এখন ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী এখনো ইরানে যা অবশিষ্ট রয়েছে, তা ধ্বংস করা শুরুই করেনি। এরপর লক্ষ্য হবে সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র।

তিনি আরও বলেন, ইরানের নতুন শাসনব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে ও তা দ্রুতই করতে হবে।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধহাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅফিস চলবে ৯-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ