চট্টগ্রামের ডিআইজি ও গোপালগঞ্জের এসপিকে বদলি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন রেঞ্জ ডিআইজি করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে।

অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে, ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
পরবর্তী নিবন্ধডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি