হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে দেশটির সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন