মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে দেখতে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এ কথা জানায়।

রাষ্ট্রপতি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দারসহ দলের অন্যান্য নেতারা।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ধাপে ইউপি ভোটের তফসিল হতে পারে ১০ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত