রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে ভবিষ্যৎ আলোচনায় রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন পুতিন। সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে আলোচনা আবার শুরু করতে প্রস্তুত রাশিয়া।
পুতিন আবারও ক্রেমলিনের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, রাশিয়া কখনো যুদ্ধ শুরু করতে চায়নি। তবে মস্কোর গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে ইউক্রেনের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।
পুতিন বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা ইতিবাচক ফল আনতে পারে। তবে রাশিয়া কেবল স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী সমাধান চায়।


