প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী টোকিওতে থাকছেন না। তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
আগামী ২৬-২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে তিনি ঢাকাতেই থাকবেন।এই সময়ে সফরের সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রদূত মো. দাউদ আলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর দাউদ আলী ২০২৪ সালের ১২ ডিসেম্বর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


