রাশিয়ায় ভয়াবহ হামলা ইউক্রেনের

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো এ হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১ হাজার ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে, হামলার পর টার্মিনাল এলাকায় আগুন ধরে যায়।

রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট পিটার্সবার্গের একটি সরবরাহকেন্দ্রেও হামলা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিষ্ঠান ওজোন।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
পরবর্তী নিবন্ধ১৯ অক্টোবর সারাদেশে সোনার দোকান বন্ধ