নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসি’র ৯০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ
হোসেন, মোঃ আহসান কবীর, খন্দকার মামুন এফসিএ, আজিজুন নাহার ও ব্যবস্থাপনা
পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ
নূরুল হুদা, মোঃ আব্দুল মতিন ও মোঃ ইকবাল হোসেন খাঁ উপস্থিত ছিলেন। সভায়
শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


