ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ১১ অক্টোবর, রবিবার শুরু হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাইরেক্টর (ট্রেনিং) মোহাম্মদ আমির হোসাইনসহ সিনিয়র ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি বিদেশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধ.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ
পরবর্তী নিবন্ধপপুলার লাইফের নোয়াখালীতে বীমা দাবীর৪ কোটি ৩১ লক্ষ ৬৪ হাজার টাকার চেক হস্তান্তর