নিজস্ব প্রতিবেদক

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক ২ নম্বর যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক কর্মসূচি ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বিবেচনায় আমাদের লিফলেট বিতরণ।
তিনি আরো বলেন, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন কোনো অবস্থাতেই বৃষ্টির পানি বা অন্য কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জমে থাকা এই স্বচ্ছ পানিই এডিস মশার প্রজননের প্রধান উৎস। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি পরিবার ও ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় রিয়াজুল ইসলাম রিয়াজের সঙ্গে তার রাজনৈতিক সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় ক্যাম্পাসে তাদের নিয়মিত রাজনৈতিক পদচারণার অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।


