সৌদিতে হামলা ও দুই বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটে।

এতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এতে আরও বলা হয়, রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য কাজ করছে মিশন।

পূর্ববর্তী নিবন্ধহাসানের হ্যাটট্রিক, আফগানিস্তান ২৪০ রানে অলআউট
পরবর্তী নিবন্ধসোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড গেটওয়ে