রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, ঋণ বিতরণ কার্যক্রম জোরদার এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

এছাড়াও বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. গোলাম নবী, প্রকাশ কুমার সাহা ও এস এ কে এম জাকির হোসেন এবং রাজশাহী কর্পোরেট শাখার শাখা প্রধান ফাইজা আক্তারসহ সহকারী মহাব্যবস্থাপক, কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন: পুলিশ
পরবর্তী নিবন্ধপ্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ