চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, সড়কে মাফিয়াবৃত্তির অবসান হবে

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, নতুন কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসংগত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধপানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
পরবর্তী নিবন্ধঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী