শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। বিগত স্বৈরাচারের সময় বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংস করা হয়েছে।

সেই অবস্থা থেকে এ সরকার উত্তরণের চেষ্টা করছে। আওয়ামী লীগের লোকজন নানা জায়গায় বলে বেড়াচ্ছে, কারো আর্শিবাদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
শেখ হাসিনাকে দেশে আনার জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছে সরকার। শেখ হাসিনাকে দেশে আনা হবে।

তার ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলায় তার ফাঁসি হয়েছে। অনেক মামলা এখনো পেনডিং রয়েছে। শেখ হাসিনা দেশে আসবে, আমরা চাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। কামার বাড়ির বিড়াল তার ঠকঠকানিতে ভয় পায় না। বিএনপিকে ভয় দেখানোর কোনো কারণ নেই। বিএনপি পলাতক শক্তি না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাসুদ হাসান খান কিজিলসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধসালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা