খুলনায় পপুলার লাইফের গ্রাহকদের ৩ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি খুলনা অঞ্চলের গ্রাহকদের ৩ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ( ২০ সেপ্টেম্বর) খুলনায় কোম্পানির নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে দাবির চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন এবং ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প ইনচার্জসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বি এম ইউসুফ আলী বলেন, বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধে কোম্পানি কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধএমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
পরবর্তী নিবন্ধপপুলার লাইফের যশারে বীমা দাবীর ৪ কাটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর