একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা হিসাবের ক্ষেত্রে আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্গণনা করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময় ব্যাংকের যে কার্যকর মুনাফার হার ছিল, সেটি বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টি হতে পারে
পরবর্তী নিবন্ধউপকূল বরাবর অগ্রসর হচ্ছে হুথি বাহিনী, সৌদির তেল রপ্তানিতে নতুন হুমকি