দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর দুস্থ অসহায় দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন । উপজেলায় দিগনগর
ইউনিয়নের খানজাপুর গ্রামের আবু সাঈদ শেখ ছেলে মোঃ মতিয়ার রহমান শেখ প্রবাসী নিজ
অর্থায়নে প্রতিমাসে ১০সেপ্টম্বর বৃহস্পতিবার সকাল নিজ বাড়ীতে ৭শত দরিদ্র, অসহায় ও দুস্থ
পরিবাদের মাঝে মাসিক খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করেন।
দিগনগর,মিড়েরডিঙ্গা,বরইতলা,খানজাপুর,র্সদীসহ বিভিন্ন গ্রামে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারা
কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী পাচ্ছে। নিজ উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর
লক্ষ্যে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি প্রতি মাসে প্রায় ৭০০ অসহায় পরিবারের
মাঝে চাল ডাইল তেল লবন আটা চিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। মোঃ মতিয়ার রহমান বলেন,আমি
দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছি জনগণের দুর্ভোগ দেখে নিজের সামর্থ্য অনুযায়ী
মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত
রাখব। দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের সাথে কথা বললে তারা বলেন মতিউর রহমান ভাই আমাদের দরিদ্র, অসহায়
ও দুস্থ পরিবাদের মাসিক করে খাদ্যসামগ্রী দিয়ে আসতেছে আমাদের উপকার হচ্ছে ।


