রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।তাদের মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন। তারা তিনজনই ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ পদত্যাগ করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পদত্যাগকারী আইন কর্মকর্তাও বিষয়টি পৃথকভাবে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা তিন আইন কর্মকর্তা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
জানা গেছে, সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।


