অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। আজ অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অজি ব্যাটার ক্যামেরন গ্রিন। তার সেঞ্চুরিতে লিডের দেখা পেয়েছিল স্বাগতিকরা।

কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি। মেহেদী হাসান মিরাজের ফাইফারে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে থামে, তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান।যেটি ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ