গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গণ-রায় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওয়াহাব মোল্যা, মুকসুদপুর উপজেলা আমির ইমরান ইসলাম সর্দার, উপজেলা সেক্রেটারি নজিবুর রহমান, মুকসুদপুর পৌর আমির কবির হোসেন এবং পৌর সেক্রেটারি আবু তালিব ফরাজী।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার