ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল (২ জুলাই) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

পূর্ববর্তী নিবন্ধআজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
পরবর্তী নিবন্ধএমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স