দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক কানাডা।

এবারসহ তিনবার বিশ্বকাপ খেলছে কানাডা।আগের দুবার গ্রুপ পর্বেই আটকা পড়ে তাদের স্বপ্ন। এবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশের বাধাও পেরিয়ে গেছে দলটি।

এই প্রথম শেষ ষোলোতে নাম লেখাল তারা।লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা এ ম্যাচের একদম শেষ মুহূর্তে স্টিভেন ইউস্টাকিওর গোলটিই কানাডার জয়ের নায়ক হিসেবে কাজ করেছে।ম্যাচের শুরু থেকেই দুই দলই সমানে সমান লড়াই চালিয়েছে।

প্রথমার্ধের শুরুতে বল দখলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও (৬৫ শতাংশ বল দখলে), আক্রমণভাগে কানাডাই ছিল বেশি সক্রিয়।

পূর্ববর্তী নিবন্ধমেসি-হালান্ডের সঙ্গে রোনালদোর তুলনা ‘শিশুসুলভ’: পর্তুগাল কোচ
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী