যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে ‘বিপজ্জনক’ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক হারলান উলম্যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উলম্যান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে অস্থিতিশীল এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ। তিনি এই চুক্তি ভেঙে দিতে চান।

যদিও নেতানিয়াহু প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেননি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি চুক্তিটি নিয়ে অসন্তুষ্ট। তার আশঙ্কা, এই সমঝোতা আগামী অক্টোবরের নির্বাচনে তার পুনর্নির্বাচনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

উলম্যানের মতে, ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সতর্ক করে এবং সব সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নিজের হাতে রয়েছে বলে জানিয়ে ইসরায়েলের রাজনীতিতে নতুন প্রভাব ফেলছেন।

তিনি বলেন, ট্রাম্প যখন নেতানিয়াহুকে প্রকাশ্যে বার্তা দিচ্ছেন এবং দেখাচ্ছেন যে তিনিই সব সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন, তখন তা নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সমর্থন বাড়িয়ে দিতে পারে। আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে দুই নেতার অবস্থানের পার্থক্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো