দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে
রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৯ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কনফারেন্স রুমে জনস্বাস্থ্য
প্রতিষ্ঠানের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সমাপনী ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ
আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মানস
ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সসদ্য সচিব ডা: রায়হান ইসলাম
শোভন,মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মদেব মন্ডল,বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, ডা: সোহরাব হোসেন কোবাদ ও মুকসুদপুর প্রেসক্লাবের
সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুল্টু বিশ্বাস,
সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে তৃতীয় শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যনন্ত ও ৬ষ্ঠ হতে ১০ম
শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও ৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত কুইজ এবং ৯ম
শ্রেনী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা বিজয়দের মধ্যে
অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির
সভাপতি মাহমুদ আশিক কবির পুরস্কার প্রদান করা হয়।


