কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের সেন্ড প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা রিসোর্ট সেন্টারে প্রধান ও সহকারি শিক্ষকগণের Special Education Needs and Disabilities (SEND) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়্।

রোববার সকাল ৯ টা থেকে প্রশিক্ষণ শুরু হয়। টানা পাঁচ দিন চলবে এ প্রশিক্ষণ। আজ মঙ্গলবার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোছা: ফাতেমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম।

এছাড়াও অনুষ্ঠানে কিশোরগঞ্জের পিটিআই-এর সহকারী সুপারেনটেনডেন্ট ও আইসিটি ইন্সট্রাক্টর উপস্থিত ছিলেন। উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আমজাদ হোসেন আকন্দ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে সদর উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক অংশ নেন।

উপস্থিত প্রশিক্ষনার্থী শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, শিশুদেরকে শব্দ চয়ন শেখাবেন এবং নিজেও শিখবেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে ইতিবাচক শব্দ প্রয়োগ করবেন যাতে সমাজে সকল শিশু একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। প্রতিটি শিক্ষার্থী যেন তাদের যোগ্যতা অর্জন করতে পারে এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।

সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা বেগম ও হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা আক্তার শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষকদেরকে মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅনলাইনে কারাবন্দিদের বিভিন্ন সেবার অর্থ ও ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক